সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ২০ বছরের বেশি পুরানো এবং মেয়াদোত্তীর্ণ ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।

৫ মার্চ রোববার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ থেকে অভিযান শুরু করেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, অতীতে দেখা গেছে, এ ধরনের অভিযান শুরু হয় এবং কিছুদিন পর পরিবহন শ্রমিকদের আন্দোলনের মুখে অভিযান বন্ধ হয়ে যায়। তবে এবারের অভিযান অব্যাহত থাকবে।

এ ধরনের অভিযানের বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের আন্দোলনে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা এমনকি এমপি-মন্ত্রীরদের নেতৃত্ব দিতে দেখা যায়- একথা উল্লেখ করে মেয়রের কাছে সাংবাদিকরা জানতে চান, এবারও এমন পরিস্থিতি দেখা দিলে কীভাবে তা মোকাবেলা করা হবে। জবাবে মেয়র বলেন, যে যত শক্তিশালী নেতাই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে।

ডিএসসিসির নেতৃত্বে বিআরটিএ, ডিএমপি ও জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে। প্রাথমিকভাবে রাজধানীর আজিমপুর, গুলিস্তান, মতিঝিল, পল্টন ও পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে ২০ বছরের পুরনো ফিটনেসবিহীন গাড়ি জব্দ করা, লাইসেন্সবিহীন চালকদের আইনের আওতায় আনা ও ভুয়া ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হবে।

গত ১৫ ফেব্রুয়রি নগরভবনে বিআরটিএ, ডিএমপি ও জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় ডিএসসিসি মেয়র এ সিদ্ধান্ত নেন। তবে সিদ্ধান্ত হয়েছিল এ অভিযান ১ মার্চ থেকে শুরু হবে। বিআরটিএ সূত্র জানায়, পরিবহন ধর্মঘটের কারণে এ অভিযান ৪ দিন পিছিয়ে শুরু করা হচ্ছে।

গত ছয় বছরে পাঁচবার পুরনো ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। প্রতিবারই দেখা গেছে, অভিযানের খবর পেয়ে আগে থেকেই পুরনো ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ রাখেন মালিকপক্ষ। এক্ষেত্রে শেষ অবধি দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি