সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালবাহী ট্রেন চলবে বাংলাদেশ থেকে তুরস্ক পর্যন্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এবার বাংলাদেশ থেকে তুরস্ক পর্যন্ত মালবাহী ট্রেন চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে্ প্রস্তাবিত রেলপথের যাত্রা শুরু হবে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে। এরপর ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, ইরান হয়ে তুরস্ক পর্যন্ত যাবে এই ট্রেন। ভুটান ও আফগানিস্তানে রেলপথ না থাকায় সড়কপথে এই দুই দেশ থেকে মালপত্র নিয়ে গিয়ে ট্রেনে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ভুটানের সঙ্গে সড়কপথে যোগাযোগ করা হবে কলকাতার মাধ্যমে এবং আফগানিস্তানের সঙ্গে যোগাযোগের কেন্দ্র হবে পাকিস্তানের কোয়েট্টা। খবর আজকালের।

ভারতীয় রেল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আগামী ১৫ ও ১৬ মার্চ তারিখে দক্ষিণ এশিয়ার রেলের প্রধানদের বৈঠক হবে। এই বৈঠকে ৬ হাজার কিলোমিটার এই রেলপথ নিয়ে আলোচনা হবে। বর্তমানে এই সব দেশগুলোর মধ্যে আমদানি–রপ্তানিতে খরচের পরিমাণ অনেক বেশি। রেলপথ চালু হলে খরচ অনেকটাই কমে যাবে বলে আশা করছে এই সব দেশের ব্যবসায়ী মহল। সেই কারণেই রেলপথ চালু করার উপর জোর দেওয়া হচ্ছে।

রেলপথের এই পরিকল্পনা নিয়ে ভারতীয় রেল মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, আর্থিক ও সামাজিক সমীক্ষার পর ঢাকা, কলকাতা, দিল্লি, অমৃতসর, লাহোর, ইসলামাবাদ, জাহেদান, তেহরান ও ইস্তানবুল শহরকে চিহ্নিত করা হয়েছে। ২০১৭-১৮ সালের প্রথমে পরীক্ষামূলকভাবে বাংলাদেশ থেকে ভারতে মালবাহী ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। দু’দেশের রেলমন্ত্রণালয়ের মধ্যে এই বিষয়ে চুক্তি হয়েছে। ঢাকা ও দিল্লির রেলপথে যোগাযোগ সফল হলে, বাকি দেশগুলোকে একই সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি