সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় চার ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেয়ার প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নেমেছেন।

শনিবার সকাল ৮টা থেকে তারা কর্মবিরতিসহ হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

বগুড়ার ঘটনার প্রতিবাদে শনিবার সকালে রামেকের সামনে ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন করেছেন। এরপরে দুপুর ১২টা থেকে আল্টিমেটাম দিয়ে ৭২ ঘণ্টার কর্মবিরতীতে গেছেন ইন্টার্ন চিকিৎসকরা।এরমধ্যে যদি দাবি না মেনে নেয়া না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

রামেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহারসহ তাদের নিজেদের কর্মস্থলে বহাল রাখার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। সারা দেশের যতো সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ আছে সবগুলোতেই এ ধর্মঘট ডাকা হয়েছে।

উল্লেখ্য, বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা এক রোগীর স্বজনদের মারধর করায় চারজনের ইন্টার্নশিপ ছয় মাসের জন্য স্থগিত করে কর্তৃপক্ষ। এছাড়া ছয় মাস পরে তাদের চারটি ভিন্ন হসপাতালে ইন্টার্নশিপ করার শাস্তিও দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই