,

নির্বাচন বানচাল করার শক্তি বিএনপির নেই : খাদ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচন বানচাল করার সাংগঠনিক শক্তি বিএনপির নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আজ সকালে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন, বিএনপি জামায়াতের নেতাকর্মীরা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে তরুণ সমাজকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকে টিকিয়ে রাখতে হলে আগামী নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সে সময়েই বিএনপি জামায়াতের নেতাকর্মীরা নতুন করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে।

এসময় তিনি বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের সজাগ থাকার আহবান জানান। পরে মন্ত্রী তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

তেঁতুলঝোড়া স্কুল এ্যান্ড কলেজের সভাপতি মঞ্জুরুল আলম রাজীবের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র আব্দুল গণি, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে