বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ডাকাতি নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষ, নিহত ২

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাতের হামলায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষে আরো একজন নিহত ও অর্ধশতাধিক হয়েছেন।

শনিবার ভোরে উপজেলার আনোয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জিলু মিয়া (৭০) ও মফিজ আলী (৬০)। এদের মধ্যে জিলু মিয়া ডাকাতের হামলায় আর মফিজ পুলিশের গুলিতে মারা গেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুখ্যাত ডাকাত সর্দার সোনাই মিয়াকে আটকের সময় ডাকাতদের বল্লমের আঘাতে জিলু মিয়ার মৃত্যু হয়। তিন মোস্তাফা নগরের বাসিন্দা।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ জনতার হাতে আটক ডাকাতকে নিয়ে যেতে চাইলে গ্রামবাসী বাধা দেয়।ডাকাত সোনাই মিয়া

এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে রাজানগর গ্রামের মফিজ আলী মারা যান।

সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্যসহ প্রায় অর্ধশতাধিক গ্রামবাসী আহত হয়েছেন।সিলেট জেলা পুলিশের মুখপাত্র সুজ্ঞান চাকমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান জানান, ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার আনোয়ারপুর গ্রামে ডাকাতিকালে বল্লমের আঘাতে গৃহকর্তা জিলু মিয়া মারা যান। এ সময় গ্রামবাসীরা ধাওয়া করে ডাকাতকে ধরে ফেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ডাকাতকে থানায় নিয়ে যেতে চাইলে গ্রামবাসীরা বাধা দেয়। পরে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের গুলিতে মফিজ মিয়া ঘটনাস্থলেই মারা যান।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল লেইছ জানান, এ ঘটনায় পুলিশসহ আরো অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ