,

অংক না পারায় ছাত্রীর হাত ভাঙলেন শিক্ষক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীতে অংক না পারায় জাহানারা (১৫) নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে বাম হাত ভেঙে দিয়েছে শিক্ষক। বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের বেথুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জাহানারা জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে অংকের ক্লাস নিতে আসেন শিক্ষক ওহিদুল ইসলাম। এসময় অংক না পারায় তিনি জাহানারার বাম হাতে ডাস্টার দিয়ে মারলে ডাস্টারটি ভেঙে যায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। কিন্তু তার বাড়িতে খবর না দিয়ে তাকে স্কুলেই দুই ঘণ্টা শুইয়ে রাখা হয়। বিকেলে ওই স্কুলের শিক্ষার্থীরা তার বাড়ি গিয়ে বিষয়টি জানালে পরিবারের লোকজন তাকে নিয়ে যায়।

জাহানারার বাবা ভ্যানচালক আক্কাছ খান জানান, বাড়ি নেয়ার পর যন্ত্রণায় সে ছটফট করতে থাকলে রাত ১০টার দিকে তাকে সদর হাসপাতালে নেয়া হয়। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে প্রাথমিক সেবা দিয়ে এক্স-রে করে অর্থোপেডিকস ডাক্তার দেখানোর পরামর্শ দেন। এরপর ওই রাতেই তাকে বাড়ি নেয়া হয়।

শুক্রবার সকালে পুনরায় ব্যাথায় কাতরাতে থাকলে দুপুরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার জহুরা জানান, জাহানারার বাম হাতের উপরের হাড়ের জয়েন্ট একটু সরে গেছে।

বেথুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মীর মো. শাহজাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি মীর আব্দুল কাদের বিদ্যুতকে জানিয়েছি। তিনি বাইরে আছেন, ফিরলেই এ বিষয়ে মিটিং হবে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ওহিদুল ইসলামের সাথে কথা বলতে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে