,

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৩ ইউনিট সচল

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্রিড লাইনের সুইচ ইয়ার্ডে আগুন লেগে বন্ধ হয়ে যাওয়া আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিট পুনরায় চালু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে মেরামত শেষে উৎপাদনে ফিরেছে ইউনিটগুলো।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সচল হওয়া ইউনিটগুলো হলো- ৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল (সাউথ), ২২৫ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল ও ১৫০ মেগাওয়াট ক্ষমতার সর্ম্পূণ ইউনিট-৩।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ১৩২ কেভি গ্রিড লাইনের সুইট ইয়ার্ডে আগুন লাগার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে করে ৭২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ ব্যাহত হচ্ছিল।

গ্রিড লাইনে ক্রটির কারণে কিশোরগঞ্জ, বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। তবে ত্রুটি দেখা দেয়ার পর বিকল্প ব্যবস্থায় অন্য একটি গ্রিড লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে