,

যৌথ কারিগরি পর্যবেক্ষণে গঙ্গা ব্যারেজ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, গঙ্গা ব্যারেজ নির্মাণে ভারত ও বাংলাদেশের যৌথ কারিগরি কমিটির মাধ্যমে পরীক্ষা-নিরিক্ষা চলছে।

শুক্রবার বিকেলে কুষ্টিয়া কুমারখালী উপজেলা শিলাইদহ কুঠিবাড়ী রক্ষাবাঁধ প্রকল্পের ব্লক নির্মাণ কাজের উদ্ধোধনকালে সাংবদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

চুক্তি অনুযায়ী ভারত থেকে বাংলাদেশ পানি পাচ্ছে কি-না এমন এক প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম মাহমুদ আরো বলেন, ভারত থেকে যে পানি পাওয়ার কথা তার কাছাকাছি পাচ্ছি। ফারাক্কা বাঁধ নির্মাণের আগে পদ্মায় যে পানি প্রবাহ ছিলো তা অনেকটা কমে গেছে।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ আনুষ্ঠানিকভাবে ১৮০ কোটি টাকা ব্যয়ে এ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম (বীর প্রতীক), আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আলীসহ পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে