সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ বছরই গুলশান হামলার তদন্ত প্রতিবেদন : মনিরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনার তদন্ত এ বছরই শেষ হতে পারে।

শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মনিরুল ইসলাম বলেন, ‘এ হামলায় এখন পর্যন্ত ২০ থেকে ২২ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর মধ্যে ঘটনার দিন পাঁচজন নিহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আরো আটজন নিহত হন। ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছে। তদন্তে নতুন নতুন তথ্য আসছে। এ বছরের শেষের দিকে গুলশান হামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে পারব।’

গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা চালায় জেএমবির সদস্যরা। এতে ২০ জন নিহত হন। এর মধ্যে ১৭ জন বিদেশি, তিনজন বাংলাদেশি। পরদিন সেনাবাহিনীর কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়। এই ঘটনায় পুলিশ গুলশান থানায় মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে কাউন্টার টেররিজম তদন্ত করছে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি