সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের চলতি অধিবেশন শেষ হবে ১১ মার্চ

news-image

নিউজ ডেস্ক : দশম জাতীয় সংসদের চলতি অধিবেশন ৯ মার্চের পরিবর্তে ১১ মার্চ শেষ হবে। আজ অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ ঘোষণা দেন। তিনি জানান, ৯ মার্চ রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শেষ করা হবে। আর ১১ মার্চ ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা সম্বলিত সংসদে জমা দেয়া একটি নোটিশের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

গত ২২ জানুয়ারি বিকেলে সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় বর্তমান সংসদের চতুর্দশ অধিবেশন ৯ মার্চ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে সে সভায় প্রয়োজনে অধিবেশনের সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্পিকার অধিবেশনের মেয়াদ ১১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছেন।

এ জাতীয় আরও খবর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী