সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি লিটন হত্যা: কাদের খাঁনের সহযোগী কসাই সুবল কারাগারে

news-image

নিজস্ব প্রতিকেদক : এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে দায় স্বীকার করা একই আসনের সাবেক এমপি ডা. কাদের খাঁনের অন্যতম সহযোগী কসাই সুবল চন্দ্র সরকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। সুবল সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের গৃধর চন্দ্রের ছেলে।

পুলিশ সুপার (এসপি) মাসরুকুর রহমান খালিদ জানান, লিটন কিলিং মিশনের খুনি গ্রেফতার মেহেদী হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে সুবলকে গ্রেফতার করা হয়। সুবল কাদের খাঁনের সোর্স হিসেবে কাজ করতেন।

পিত্তথলি অপারেশনের জন্য সুবল রংপুরে সেবা ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। তাকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছিল। চিকিৎসা শেষে রিলিজ হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। এরপর সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী