,

খালেদা জিয়াকে গ্রেফতারে পুলিশকে তাগিদ আদালতের

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ভুয়া জন্মদিন পালন বন্ধে দায়ের করা এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারে পুলিশকে তাগিদ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম খালেদাকে গ্রেফতারের জন্য গুলশান থানার পুলিশকে তাগিদ দেন।

মামলার বাদির আইনজীবী দুলাল মিত্র আদালতে বলেন, সাড়ে তিন মাসেও খালেদাকে গ্রেফতার করা হয়নি। তিনি আদালতে প্রশ্ন রাখেন, পরোয়ানা জারির পরও কেন তাকে গ্রেফতার করা হয় না? আইন কেন সবার জন্য সমান নয়?

মামলায় উল্লেখ করা হয়, এসএসসি পরীক্ষার নম্বরপত্র অনুযায়ী তার জন্মদিন ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর বলে উল্লেখ করা হয়। আবার খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৯১ সালে আরো একটি জাতীয় দৈনিকে তার জীবনী নিয়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী খালেদার জন্মদিন ১৯৪৫ সালের ১৯ আগস্ট। এছাড়া তার বিয়ের কাবিননামা অনুযায়ী ১৯৪৪ সালের ৪ আগস্ট ও মেশিন রিডঅ্যাবল পার্সপোর্ট অনুযায়ী তার জন্মদিন ১৯৪৬ সালের ৫ আগস্ট বলেও উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে