সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাজার প্রতিবাদে কর্মবিরতিতে শিক্ষানবিশ চিকিৎসকরা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রোগীর স্বজনকে মারধর করার ঘটনায় চার শিক্ষানবিশ চিকিৎসককে সাজা দেয়ার প্রতিবাদে কর্মবিরতিতে গেছেন বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকরা। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে কর্মবিরতি পালন করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষানবিশ চিকিৎসক বলেন, একতরফাভাবে সিদ্ধান্ত জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শিক্ষানবিশ ডাক্তারদের সাথে ‘অবিচার’ করেছেন। তিনি অভিযোগ করেন, তদন্তের নামে ডাক্তারদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এদিকে শুধু বগুড়া মেডিকেল নয়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে চিকিৎসকদের ফেইসবুক গ্রুপ ‘প্লাটফর্ম’ এ চলছে ব্যাপক প্রচারণা ও জনমত গঠন।

কাইয়ূম রাসেল নামে একজন চিকিৎসক লিখেছেন, আমার ৪ সহপাঠীর সাথে স্বাস্থ্যমন্ত্রীর গোলাম BMDC যেটা করতে যাচ্ছে সেইরকম ডিসিশন আগামীকাল যে কারো ওপর চাপিয়ে দেওয়া হতে পারে, চিকিৎসকদের কোমর ভেঙ্গে দেয়ার প্লান প্রায় কার্যকর হতে চলছে, এখান থেকে ঘুরে দাঁড়াতে না পারলে সারা জীবনের জন্য আমরা পঙ্গু হয়ে যাবো।

সুদীপ্ত বড়ুয়া নামে আরো এক শিক্ষানবিশ চিকিৎসক সারাদেশে আন্দোলনের আহ্বান জানিয়ে বলেছেন, রক্ষকই যখন ভক্ষক; এই ভক্ষককে গদিচ্যুত করে মাটিতে মিশিয়ে দেয়াটা এখন সময়ের দারি। আজকে চারজনের সাথে অবিচার হলো; আগামীকাল আপনার/আমার পালা। শজিমেকের সকল শিক্ষানবিশ চিকিৎসকরা একযোগে কর্মবিরতিতে যাচ্ছি। পারলে ১৩০ জনের ইন্টার্নশিপ স্থগিত করে দেখাক।

এ বিষয়ে কথা বলার জন্য কলেজের অধ্যক্ষ একেএম আহসান হাবিবের সাথে কয়েকবার চেষ্টা সত্ত্বেও কথা বলা যায়নি।

এর আগে ১৯ ফেব্রুয়ারি এক শিক্ষানবিশ চিকিৎসককে আপা বলে ফ্যানের সুইচের অবস্থান জানতে চাইলে এক শিক্ষানবিশ চিকিৎসক রোগীর স্বজনকে ধমক দেন। রোগীর স্বজন পাল্টা জবাব দিলে তাকে মারধর, কান ধরিয়ে ওঠবস এবং পায়ে ধরাতে বাধ্য করার ঘটনা ঘটে।

ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। এর প্রেক্ষিতে গঠিত তদন্ত দলের রিপোর্টের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চার শিক্ষানবিশ চিকিৎসকদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল