,

চীন সফরে যাচ্ছেন ৬ মন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী আগামী মে মাসে একসঙ্গে চীন সফরে যাচ্ছেন। এই ছয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

সিল্ক রোড সম্মেলন নামে পরিচিত ২০১৭ সালে সবচেয়ে বড় সম্মেলন ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ সম্মেলনে যোগ দিতে ছয়জন মন্ত্রী চীন যাচ্ছেন বলে ঢাকায় কূটনৈতিক সূত্রে জানা গেছে। এই সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে-সহ বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র ও সরকারপ্রধানরা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

চীন অবশ্য বিশ্বের সব দেশকে এই সম্মেলনে আমন্ত্রণ জানাচ্ছে না। বাংলাদেশের সঙ্গে সম্প্রতি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নীত হওয়ায় চীন এই সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, চীনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানোর আগ্রহ ছিল। কিন্তু শেখ হাসিনা কিছুদিন আগেই চীন সফর করেছেন।

এ ছাড়া, গত বছরের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফর করেছেন। এ কারণে শীর্ষ পর্যায়ে এত কাছাকাছি সময়ে সফর বিনিময়ের প্রয়োজন নেই বলে উভয় দেশ মনে করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে