,

‘শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, খেলাধুলা কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলোয়াড়সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত করে দেয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৬ উপলক্ষে আজ বুধবার এক বাণীতে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, শিশু-কিশোর শিক্ষার্থীদের মানস গঠনে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই।

তিনি আরও বলেন, টুর্নামেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, উদারতা ও নেতৃত্বের গুণাবলি অর্জিত হবে, তৈরি হবে জয় ও পরাজয় সহজে মেনে নেয়ার দুর্লভ মানসিকতা। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আজকের শিশু-কিশোররা আগামীতে স্বপ্নের সোনার বাংলা গড়ায় অবদান রাখবে।

টুর্নামেন্ট দু’টির সাফল্য কামনা করে রাষ্ট্রপতি বলেন, এ টুর্নামেন্ট থেকে এক ঝাঁক উদীয়মান ফুটবলার বেরিয়ে আসবে এবং এরাই ফুটবলকে এগিয়ে নেবে সোনালী ভবিষ্যতের দিকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে