,

গাবতলীতে আহত বাস চালকের মৃত্যু

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গাবতলীতে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে গুরুতর আহত বাসচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত বাস চালকের নাম শাহ আলম (৪৫)।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন জেসমিন নাহার তাঁকে মৃত ঘোষণা করেন। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে গাবতলীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বৈশাখী পরিবহনের এই চালক আহত হন।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে বাসচালক শাহ আলম আহত হন। প্রথমে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। বেলা ১১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

যদিও দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র প্রাথমিক তথ্যের ভিত্তিতে শাহ আলমের মৃত্যুর খবর জানায়।

এর আগে, মঙ্গলবার রাতেও রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনালের সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের চারজন সদস্যসহ আটজন আহত হন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে