সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ডাকাতি ও গণধর্ষণের মামলায় ঝালকাঠিতে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারকে এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহা. বজলুর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-নলছিটি পৌর এলাকার মল্লিকপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে রায়হান হাওলাদার ও সূর্যপাশা গ্রামের আশ্রাব আলী হাওরাদারের ছেলে রুবেল হাওলাদার।

সরকার পক্ষের আইনজীবী এম আলম খান কামাল জানান, ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর আসামিরা নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের বেলায়েত হোসেন কাজির বাড়িতে ডাকাতি করে। এ সময় ডাকাতরা তার মেয়েকে ধর্ষণ করে।

এ ঘটনার দুদিন পর ৬ সেপ্টেম্বর ৮ জনকে অভিযুক্ত করে বাবা বেলায়েত কাজি বাদী হয়ে ডাকাতি ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।

মামলার তদন্ত শেষে একই বছরের ২৮ ডিসেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে উভয়কে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় অপর ছয়জনকে খালাস দেন আদালত।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি