,

অহেতুক ইংরেজি বলবেন না : অধিদপ্তরকে খাদ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : কর্মশালায় ইংরেজিতে কথা বলায় খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর চটেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি কর্মকর্তাদের অহেতুক ইংরেজি বলতেও মানা করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় খাদ্য মজুদ ও বাজার তদারকি ব্যবস্থা শীর্ষক কর্মশালায় বক্তৃতা করছিলেন তিনি। খাদ্য অধিদপ্তর আয়োজিত এ কর্মশালায় প্রথমে অধিদপ্তরের কর্মকর্তারা ইংরেজিতে বক্তব্য দেন। বেলা পৌনে ১১টায় প্রধান অতিথির বক্তব্যর শুরুতেই খাদ্যমন্ত্রী ইংরেজিতে কথা বলায় অধিদপ্তরের কর্মকর্তাদের ভর্ৎসনা করেন।

তিনি বলেন, অহেতুক ইংরেজি কথা বলার প্রবণতা ত্যাগ করুন। মাত্রই তো ফেব্রুয়ারি মাস শেষ হলো, আর বাংলা শেষ হয়ে গেল! এখানে সবাই আমরা বাঙালি। ইংরেজি কথা অনেকে বোঝেনও না। তাহলে বলে লাভটা কী? নাকি বিশ্বব্যাংক ইংরেজিতে কথা বলার জন্য প্রেসক্রিপশন দিয়েছে। আমরা ঋণ নিয়েছি, ভিক্ষা নয়। বাংলাকে সম্মান করুন। অর্বাচীনের মতো করবেন না।

খাদ্য অধিদপ্তরকে ঢেলে সাজানো হবে জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার খাদ্য নিরাপত্তায় শতভাগ সফল হয়েছে। দেশের সব খাত তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। তাহলে খাদ্য বিভাগ কেন পিছিয়ে থাকবে। তাই আমরা এই খাতকে আধুনিকায়নের কাজ করছি। এই খাতকেও ডিজিটালাইজড করতে হবে। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্যসচিব সৈয়দ কায়কোবাদ, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে