,

পিকনিকের ব্যানার লাগিয়ে রাস্তায় গণপরিবহন!

news-image

নিউজ ডেস্ক : শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে গোটা রাজধানী এখন গণপরিবহনশূন্য। সকাল থেকে নগরীর কোনো রাস্তায় পাবলিক পরিবহনে পিকনিকের ব্যানার লাগিয়ে দুই একটি বাস চলাচল করলেও তা বন্ধ করে দেয় শ্রমিকরা। এদিকে পাবলিক পরিবহনে পাওয়ায় বিপাকে পড়েন অফিসগামীরা। একপর্যায়ে বাধ্য হয়েই অনেকে ভ্যান-রিকশায় চড়ে গন্তব্যস্থলে ছোটেন। ধর্মঘটের কারণে ভোর থেকে মাওয়া ঘাট থেকে দূরপাল্লার কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। অন্যদিকে প্রচেষ্টা, স্বাধীন পরিবহনের কয়েকটি বাস চললেও গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া, মহাসড়কে লেগুনা দিয়ে চলাচল করছেন যাত্রীরা।

তবে এ সুযোগে ভাড়াও বাড়িয়ে দিয়েছে ভ্যান ও রিকশাচালকরা। একই সাথে সিএনজি অটোরিকশার চাহিদাও বেড়ে গেছে। অন্যদিকে চাপ বেশি থাকায় অনেক ক্ষেত্রে ভ্যান-রিকশাও পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। সে ক্ষেত্রে পায়ে হেঁটেই গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন নগরবাসী। এ ছাড়া অতিরিক্ত ভাড়া ও বাস না থাকায় মাওয়া ঘাট এলাকায় ঢাকাগামী যাত্রীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে শতাধিক যাত্রী।

মানিকগঞ্জে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতর ঘটনায় জামির হোসেন নামের এক বাসচালকের যাবজ্জীবন সাজার রায়ের ঘটনায় খুলনা বিভাগের ১০ জেলায় দুই দিন পরিবহন ধর্মঘট চলার পর প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত‌্যাহারের ঘোষণা এলেও পরে শ্রমিক নেতারা কর্মসূচি বহাল রাখার ঘোষণা দেন। এর মধ‌্যে ঢাকার সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার আদালতে ট্রাকচালক মীর হোসেনের ফাঁসির রায় হলে রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা দেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে