,

আ. লীগ নেতাকে ছেলের গুলি, অল্পের জন্য রক্ষা!

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে আটক তাঁর ছেলে আমিনুল ইসলাম লিটন তালুকদার। ছবি : এনটিভি
ঝালকাঠি পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর ছেলে আমিনুল ইসলাম লিটন তালুকদারকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কোর্ট রোডে তাঁদের বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সম্প্রতি ঝালকাঠি পৌরসভায় লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করে দেন মেয়র লিয়াকত আলী তালুকদার। নতুন করে লাইসেন্স দেওয়াও বন্ধ করেন তিনি। কিন্তু মেয়রের বড় ছেলে আমিনুল ইসলাম লিটন তালুকদার লাইসেন্স নবায়ন ও নতুন করে লাইসেন্স দেওয়ার জন্য তাঁর বাবাকে চাপ দেন। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেয়রের কোর্ট রোডের বাস ভবনে বাবা ও ছেলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে লিটন তালুকদার উত্তেজিত হয়ে বাবা পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে ভাগ্যক্রমে গুলি মেয়রের শরীরে লাগেনি।

তাৎক্ষণিক মেয়র পুলিশকে বিষয়টি জানালে পুলিশ বাসা থেকে লিটন তালুকদারকে আটক করে থানায় নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কোর্ট রোড এলাকার কয়েকজন বাসিন্দা জানায়, সন্ধ্যার দিকে পৌর মেয়রের বাসায় চারটি গুলির শব্দ শুনতে পাওয়া যায়। কিছুক্ষণ পর পুলিশ এসে মেয়রের বড় ছেলেকে আটক করে।

এ ব্যাপারে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বলেন, ‘মেয়র লিয়াকত আলী তালুকদার আমাকে ফোন করে বলেছেন, তাঁর ছেলে মদপান করে মাতলামি করছেন। খবর পেয়ে আমি তাঁর বাসা থেকে বড় ছেলেকে আটক করে থানায় নিয়ে আসি। ঘটনার তদন্ত চলছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করে পরে কথা বলুন বলে সংযোগ কেটে দেন।

থানায় আটক থাকায় লিটন তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি।

যোগাযোগ করা হলে পুলিশ সুপার মো. জোবায়দুর রহমান জানান, মেয়রের সঙ্গে তিনি কথা বলেছেন। মেয়র তাঁকে জানিয়েছেন, তাঁর ছেলে লিটন তালুকদার তাঁকে লক্ষ্য করে গুলি করেছিলেন। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।

পুলিশ সুপার জানান, ঘটনার পরপর পুলিশ মেয়র বাসায় গিয়ে একটি পিস্তল, একটি গুলির খোসা, দুটি ম্যাগাজিন ও ১৪টি গুলি উদ্ধার করেছে। পিস্তলটি লিটন তালুকদারের অবৈধ অস্ত্র। এর কোনো লাইসেন্স নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে