সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাবতলীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, রাবার বুলেট-টিয়ার সেল

news-image

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় পুলিশের সঙ্গে পরিবহণ শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাতের এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করেছে।

এ সময় পুলিশের একটি র‌্যাকার ভ্যানেও আগুন দিয়েছে পরিবহন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি জলকামান ও সজোয়াযান (এপিসি) ঘটনাস্থলে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

এর আগে আজ মঙ্গলবার বিকেল থেকেই শ্রমিকরা বিক্ষোভ করছিল। পুলিশ তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও একপর্যায়ে গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ তাদের বাধা দেয়। রাতের দিকে শ্রমিকরা আরও উত্তাল হয়ে উঠলে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (এসি, দারুস সালাম) সৈয়দ মামুন মোস্তফা জানান, পরিস্থিতি শান্ত করতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। তবে এ ঘটনায় কোন শ্রমিককে আটক করা হয়নি।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট