,

কাজের মধ্য দিয়ে নিরপেক্ষতা প্রমাণ করব : সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, বিগত দিনে যাই হোক না কেন সামনের নির্বাচন সুষ্ঠুভাবে করতে সর্বাত্মক কাজ করা হবে। আর বিএনপি নিরপেক্ষতা নিয়ে যে কথা তুলেছে তার জবাব আমরা কর্মকাণ্ডের মধ্যদিয়ে দিব। আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষে বরিশালের বানারীপাড়া ও গৌরনদী উপজেলা পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে তিনি আরও বলেন, সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে যোগ্য প্রার্থী মনোনয়ন দিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ভোটাররা যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সে জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন নির্বিঘ্ন করতে কোনো ধরনের অনিয়মের প্রশ্রয় দেওয়া হবে না।

প্রশাসন ও নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেচুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, নগর পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে