সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পরিবহন ধর্মঘটের কারণে ট্রেনে ভিড়। ছবিটি সোমবার সকালে যশোর থেকে তোলা।
বাস চালকের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। খুলনা সার্কিট হাউজে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সোমবার দুপুরে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।

বৈঠক শেষে খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বিপ্লব যৌথভাবে এই সিদ্ধান্তের কথা জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান এবং খুলনা বিভাগীয় ট্রাক ও বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাসসহ প্রশাসনের কর্মকর্তা ও শ্রমিক নেতারা।

প্রসঙ্গত, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহতের ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে রবিবার সকাল ছয়টা থেকে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট করে শ্রমিকরা।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি