,

‘ফারাক্কা এখন বিহারের অভিশাপ’

news-image

নিজস্ব প্রতিবেদক : ফারাক্কা বাঁধ বিহারবাসীর কাছে ‘অভিশাপ’ হয়ে দেখা দিয়েছে। এমনটাই মনে করছেন খোদ ভারতীয় বিশেষজ্ঞরাই।

 
ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ী রাজেন্দ্র সিংহ, যাকে দেশের ‘ওয়াটারম্যান’ বলে অভিহিত করা হয়—ফারাক্কা বাঁধ হঠানোর প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, ফরাক্কা হলো বিহারের কাছে অশুভ। এটা একটা অভিশাপ যাকে সরানোর প্রয়োজন। কারণ, যতক্ষণ তা না হচ্ছে, ততক্ষণ এগিয়ে যাওয়া অসম্ভব।
রোববার একটি আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করতে গিয়ে রাজেন্দ্র বলেন, এতদিন ফারাক্কার কারিগরি ও প্রযুক্তিগত দিকগুলি নিয়েই আলোচনা হয়েছে। পাশাপাশি, পরিবেশগত থেকে শুরু করে এর সাংস্কৃতিক, প্রাকৃতিক, আধ্যাত্মিক দিকগুলোও খতিয়ে দেখা দরকার।
আরেক বিশেষজ্ঞ হিমাংশু ঠক্কর জানান, ফারাক্কা বাঁধের কার্যকারিতা বলতে কিছুই নেই। সেচ থেকে শুরু করে বিদ্যুৎ, পানি সরবরাহ— কোনো কাজেই আসছে না ফারাক্কা। তার প্রস্তাব, গোটা বিষয়টি (ফারাক্কার প্রয়োজনীয়তা) খতিয়ে দেখার সময় এসেছে।
তিনি যোগ করেন, সাধারণত, প্রত্যেক বাঁধের গুরুত্বের খতিয়ান ২০ বছর অন্তর খতিয়ে দেখা উচিত। কিন্তু, ৪২ বছর হয়ে গেলেও, ফরাক্কা নিয়ে কোনো পর্যালোচনা হয়নি। তার দাবি, ফারাক্কা যতদিন থাকবে, ততদিন গঙ্গার গতি থমকে যাবেই। ফলে, বিহারে ভয়াবহ বন্যা হবে।
এদিকে, গঙ্গা পুনঃজীবীকরণ নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের গঠিত উচ্চপর্যায়ের কমিটি প্রস্তাব দিয়েছে, বিহারের বন্যা পরিস্থিতি সামলাতে ফারাক্কা বাঁধ লাগোয়া জলাধারের চরায় ড্রেজিং করতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে