বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ভুট্টার আবাদ বেড়েছে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : জেলায় ভুট্টা চাষের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। অন্য ফসল থেকে লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টাচাষের আগ্রহ বেড়েছে। আবার ভুট্টা মাছ এবং গবাদি পশুর খাদ্য হিসেবে বেশি ব্যবহৃত হয়। বিশ্লেষকরা জানান, জেলায় মাছ চাষ ও এবং গবাদিপশু পালন বেড়েছে, তাই ভুট্টার চাহিদাও বেড়েছে।

নওগাঁ জেলায় চলতি ২০১৬-১৭ অর্থবছরে মোট ভুট্টার চাষ হয়েছে ছয় হাজার ২শ হেক্টর জমিতে। ১১টি উপজেলায় উপজেলাভিত্তিক ভুট্টাচাষের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১শ হেক্টর, রানীনগর উপজেলায় ৪৩০ হেক্টর, আত্রাই উপজেলায় চার হাজার ৪৪০ হেক্টর, বদলগাছি উপজেলায় ১৫৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১৮৪ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৩৫ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৩৫০ হেক্টর, মান্দা উপজেলায় ৫শ হেক্টর, নিয়ামতপুর উপজেলায় ৩৫ হেক্টর, সাপাহার উপজেলায় ৫ হেক্টর এবং পোরশা উপজেলায় ৬ হেক্টর জমিতে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে ২০১২-১৩ অর্থবছরে জেলায় ভুট্টার চাষ হয়েছিল তিন হাজার ৫৭০ হেক্টর জমিতে, ২০১৩-১৪ অর্থবছরে চাষ হয়েছিল চার হাজার ৫৩৫ হেক্টর জমিতে, ২০১৪-১৫ অর্থবছরে ভুট্টার চাষ হয়েছিল চার হাজার ৮শ হেক্টর জমিতে, ২০১৫-১৬ অর্থবছরে চাষ হয়েছে পাঁচ হাজার ২০ হেক্টর জমিতে এবং চলতি ২০১৬-১৭ অর্থবছরে ভুট্টার চাষ হয়েছে ছয় হাজার ২শ হেক্টর জমিতে। ক্রমেই এই চাষ বৃদ্ধি পাচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সত্যব্রত সাহা জানিয়েছেন প্রতি হেক্টর জমি থেকে সর্বোচ্চ ২শ মণ পর্যন্ত ভুট্টা উৎপাদিত হয়ে থাকে। সেই হিসেবে চলতি বছর ১২ লাখ ৪০ হাজার মণ ভুট্টা উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেলার মধ্যে সবচেয়ে বেশি ভুট্টা চাষ হচ্ছে আত্রাই এবং মান্দা উপজেলায়। আত্রাই উপজেলার বেওলা গ্রামের মিজানুর রহমান এবং দিঘা গ্রামের আব্দুস সালাম জানিয়েছেন এক হেক্টর জমিতে কমপক্ষে ৩শ মণ ভুট্টা উৎপাদিত হয়ে থাকে। বর্তমান বাজার দর হিসেবে কৃষক পর্যায়ে প্রতিমণ ভুট্টা বিক্রি হচ্ছে কমপক্ষে ৬শ থেকে ৬৩০ টাকা পর্যন্ত। সেই হিসেবে প্রতি হেক্টর জমির ভুট্টার বাজার মূল্য এক লাখ ৯৫ হাজার টাকা। এ ছাড়াও ভুট্টার গাছ সারা বছর কৃষকের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ভুট্টার কাঁচা পাতা গবাদি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

ভুট্টার উৎপাদন খরচ তেমন নাই বললেই চলে। কেবল সামান্য সেচ, সার, বীজ এবং পরিচর্যা বাবদ প্রতি হেক্টরে খরচ হয় প্রায় ৬৫ হাজার টাকা। প্রতি হক্টের থেকে উৎপাদিত ভুট্টার বর্তমান বাজার মূল্য এক লাখ ৯৫ হাজার টাকা। খরচ বাদ দিয়ে হেক্টর প্রতি কৃষকের নীট লাভ হয় এক লাখ ৩০ হাজার টাকা। ধান বা অন্য যে কোন ফসল থেকে এই পরিমাণ লাভ করা সম্ভব নয়। তাই এই ফসল অত্যন্ত লাভজনক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক সত্যব্রত সাহা বলেছেন, নওগাঁ জেলায় দিন দিন ভুট্টা চাষের পরিমাণ বাড়ছে। এ জেলার মাটি ভুট্টাচাষের জন্য খুবই উপযোগী। এছাড়াও নওগাঁসহ সারা দেশে ব্যপকভাবে মাছ চাষ এবং গবাদিপশু লালন পালনের সংখ্যা বাড়ছে। মাছ এবং গবাদি পশুর খাদ্যের চাহিদা একমাত্র ভুট্টা থেকেই মেটানো হয়। কাজেই এই চাহিদা থেকেই ভুট্টা চাষের আগ্রহ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে ভুট্টাচাষের পরিমাণ আরও বাড়বে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ