বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ কিশোর নিহত

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর উপজেলায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে সাইফুল ইসলাম নামে এক কিশোর নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

রবিবার উপজেলার সাদীপুর ইউনিয়নের বাংলাবাজার হাতানিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল (১৬) জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীচর গ্রামের মৃত শরফ উদ্দিনের ছেলে।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ সকালে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওসমানীনগর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগলু চৌধুরী শনিবার বিকেলে নির্বাচনী প্রচারে বের হন।

তিনি সাদীপুর ইউনিয়নের বাংলাবাজারে গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে সাদীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন, আরজু মেম্বার ও তার ভাই বাহার মিয়া সঙ্গে ছিলেন।

এক পর্যায়ে বাজারের একটি চা দোকানে থাকা জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীচরের আল-আমিনসহ ৬ যুবককে জগলু চৌধুরীর পক্ষে কাজ করতে বলে তার সমর্থকেরা। কিন্তু তারা অন্য উপজেলার লোক জানিয়ে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।

উভয়পক্ষের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি সমাধানে রোববার সকালে সালিশ বৈঠক ডাকা হয়। সকালে সালিশ চলাকালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় আগ্নেয়াস্ত্র ছাড়াও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় দুই ঘণ্টা উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সাইফুল ইসলামের মৃত্যু হয়।

গুলিবিদ্ধসহ শতাধিক আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জগন্নাথপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসমানীনগর থানার ওসি আবদুল আওয়াল চৌধুরী যুগান্তরকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় দু’জন আটকের কথা জানালেও তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ