,

এখন ৮০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে : প্রধানমন্ত্রী

news-image

বগুড়া প্রতিনিধি : আমরা ব্যবসা-বাণিজ্য করতে আসেনি, মানুষের সেবা করতে এসেছি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের বদল হয়। দেশের মানুষ সুখে ও শান্তিতে থাকে। আর বিএনপি-জামায়াত শুধু নিজেদের উন্নয়ন করে, মানুষকে পুড়িয়ে মারে।

রোববার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে স্থানীয় স্টেডিয়াম মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বাংলার মাটিতে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের স্থান হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কাজে আসেনি। আমরা জঙ্গিবাদ সন্ত্রাস দমন করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, আমার মাথায় একটাই চিন্তা, তা হচ্ছে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন গোলাভরা ধান হয়, মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে। সারা দেশে আমরা ৩১ লাখ ৫০ হাজার বয়স্ক মানুষকে ভাতা দিয়েছি।

আমাদের সরকারের সময়ে বিদ্যুতের উন্নয়ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন ৮০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। আওয়ামী লীগ সরকার আপনাদের হাতে মোবাইল তুলে দিয়েছে। চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। এসব ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়। পাশাপাশি ৩০ প্রকার ওষুধও দেয়া হয়।

এর আগে ২৫ হাজার টন ধারণক্ষমতার অত্যাধুনিক বহুতলবিশিষ্ট খাদ্যগুদাম (মাল্টিস্টোরেজ ওয়্যারহাউস) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখানে একটি আম গাছের চারা রোপণ করে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

জাপানের দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সিংহভাগ অর্থায়নে খাদ্যগুদামটি নির্মিত হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর পুলিশ সদস্যরা তাকে গার্ড অব অনার দেন। খাদ্যগুদাম উদ্বোধনের পর তা ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে