,

খুন করে লাশ ১৪ টুকরা: দুই আসামির মৃত্যুদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের বাজিতপুরে সবুজ মিয়া নামের এক ব্যক্তিকে খুন করে লাশ ১৪ টুকরা করার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. এনাম হোসেন খোকন ও মো. উনা মিয়া ওরফে উনা ডাকাত। এনাম পলাতক রয়েছেন।

রোববার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার আলামত নষ্ট করার অপরাধে মো. সাদেক নামে এক আসামির ৫ বছর কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড আনাদায়ে তার আরো ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে রায়ে আসামি শাহিন মিয়া, সাইফুল ইসলাম ওরফে টিপু, বদরুল আলম ওরফে শিপু ও মামুন মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, সমাজে অপহরণ, গুম ও খুন অহরহ বাড়ছে। দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠাকল্পে এ ধরনের মামলায় আসামিদের উপযুক্ত বিচার হওয়া আবশ্যক। ফলে এ মামলায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করলে এ ধরনের নির্মম, নৃশংস ও অগ্রহণযোগ্য ভয়ংকর হত্যাসহ এ জাতীয় অভিশাপ থেকে সমাজকে মুক্তি দেওয়া সম্ভব হবে না।

মামলায় বলা হয়, ২০১২ সালের ২১ আগস্ট রাত ১০টার পর আঙ্গুর মিয়ার বাড়ি হতে আসামি বাদল ভূইয়া সবুজকে ডেকে নিয়ে যায়। ওই ঘটনায় প্রথমে নিহতের স্ত্রী বাজিপুর থানায় একটি জিডি করেন। পরে খোঁজাখুঁজির পর ২৪ আগস্ট সকাল ৯টায় নুরপুর বিলে শহিদুল ইসলামের ব্রিকফিল্ডে নিহতের মানিব্যাগ পাওয়া যায়। পরে আরো খোঁজাখুঁজির একপর্যায়ে বিলের পানির নিচে এক বস্তায় সবুজের ৩ টুকরা লাশ পাওয়া যায়। পরে ওই ঘটনায় সবুজের ভাই সমাজ আহমেদ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর দণ্ডিতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি অনুযায়ী দণ্ডিতরা পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে প্রথমে সবুজকে ছুরি দিয়ে জবাই করে হত্যার পর লাশ ১৪ টুকরা করে ১০টি বস্তায় লাশের টুকরার সঙ্গে ইট দিয়ে বিলের পানিতে ডুবিয়ে রাখে। তদন্ত শেষে বাজিপুর থানার পরিদর্শক ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে