মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের রায় অমান্য করে পরিবহন ধর্মঘট অযৌক্তিক : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক: আদালতের রায় অমান্য করে পরিবহন ধর্মঘট অযৌক্তিক এবং এতে শুধু জনগণের ভোগান্তি বাড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সড়ক দুর্ঘটনায় তারেক-মিশুকের মৃত্যুর দায়ে বাসচালকের সাজার প্রতিবাদে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির ডাকে রবিবার সকাল ছয়টা থেকে খুলনার ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

ওই মামলায় গাড়ি চালক জামিরের মুক্তির দাবিতে রায় ঘোষণার দিন থেকেই চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়। রবিবার থেকে আরো যে ৯ জেলায় ধর্মঘট শুরু হলো। সেই জেলাগুলো হলো খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর ও কুষ্টিয়া।

ধর্মঘট বিষয়ে কমিটির সভাপতি আজিজুল আলম বলেন, সকাল ছয়টা থেকে কর্মসূচি শুরু হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলার কোথাও থেকে যাত্রী বা পণ্যবাহী কোনো পরিবহন ছেড়ে যায়নি। তবে বিভাগের বাইরে থাকা পরিবহন প্রবেশ করতে পারছে।

একটি পরিবহন কোম্পানির কাউন্টার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, ঢাকার উদ্দেশে তাদের কোনো বাস ছেড়ে যায়নি তবে যেসব যাত্রীরা টিকিট কেটে ছিলেন, তারা টাকা ফেরত নিয়েছেন। পরিবহন ধর্মঘটে কোনো গাড়ী না চলার কারণে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে চলাচলকারী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় বুধবার চুয়াডাঙ্গা ডিলাক্সের বাসচালক জামির হোসেনকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। এই রায়ের প্রতিবাদেই ধর্মঘট ডাকা হয়।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী