মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে মোবাইলের সুবিধা পাবেন বন্দীরা : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

গাজীপুর প্রতিনিধি : কারাবন্দীরা মোবাইল ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আজ রোববার দুপুরে কারা সপ্তাহ-২০১৭ উদ্‌যাপন উপলক্ষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন শেষে তাঁর বক্তব্যে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় কারাগার শুধু সাজা কার্যকরের স্থান হিসেবে পরিগণিত হতো। সময়ের পরিক্রমায় বাংলাদেশ কারাগার বিষয়ে তার পুরোনো ধ্যানধারণা থেকে বের হয়ে এসে নতুন পথের দিকে ধাবিত হচ্ছে। এখন কারাবন্দীদের সংশোধন করে সমাজে পুনর্বাসন করার চেতনা নিয়ে কারা সপ্তাহ উদ্‌যাপন করা হচ্ছে। এটি শুধু কারা বিভাগের নয়, সরকারের সফলতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় আজ কারাবন্দীদের মোবাইল-টেলিফোনে পরিবারের সঙ্গে কথা বলার দ্বার উন্মোচিত হচ্ছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে স্পর্শকাতর বন্দীদের কারাগার থেকে আদালতে ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে বিচার কার্যক্রম চালু করা হচ্ছে। কারা প্রশাসন র‌্যাবের সহযোগিতায় বন্দীদের তথ্যভান্ডার তৈরি করছে, যাতে আমাদের আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও একধাপ এগিয়ে যাবে।’

কারা বিভাগে ৩ হাজার ১০৭ জন নিয়োগের সিদ্ধান্ত হয়েছে এবং শিগগিরই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া সরকারি অন্যান্য পোশাকধারী সংস্থার সঙ্গে মর্যাদা ও পদোন্নতির সামঞ্জস্য খতিয়ে দেখে গ্রেড উন্নতিকরণের বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী কারাগার প্রাঙ্গণে উপস্থিত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী ও কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন তাঁকে অভ্যর্থনা জানান। মন্ত্রী একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন এবং বেলুন ও পায়রা উড়িয়ে কারা সপ্তাহের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রী সেরা জেল ও বিভাগকে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য ক্রেস্ট প্রদান করেন। পরে তিনি কারারক্ষীদের মনোমুগ্ধকর শারীরিক কসরত দেখেন, কেন্দ্রীয় প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র পরিদর্শন, রক্তদান কর্মসূচির উদ্বোধন, ‘প্রিজন পপুলেশন স্ট্যাটেসটিকস ২০১৭’ বইয়ের মোড়ক উন্মোচন এবং বিশেষ দরবারে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ জাহিদ আহসান রাসেল, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণসহ কারা বিভাগের পদস্থ কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী