মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, আওয়ামী লীগ নেতাসহ আহত ২৫

news-image

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি : বিরোধপূর্ণ জমিতে ‘স’ মিল বসানোকে কেন্দ্র করে সৃষ্ট ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে গ্রাম আওয়ামী লীগের সভাপতি এবং মুক্তিযোদ্ধাসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বেতবাড়িয়া গ্রাম আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন সদস্য জমির উদ্দীন (৬৫), স্ত্রী হাজেরা খাতুন (৫৫), ছেলে রবিউল ইসলাম (৩৫), মেয়ে খুকু মনি (৩৮), ছোট ভাই আমির উদ্দীন শেখ (৫৫), স্ত্রী পিনা খাতুন (৫০), আব্দুল হান্নান বিশ্বাস (৮০), লালন হোসেন (২৮)। প্রতিপক্ষের আহতরা হলেন, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (৬৪), সেকেন্দার আলী (৪৫), কামরুল ইসলাম (৪২), ফারুক হোসেন (৪০), চায়েন উদ্দীন (৭৫), কিয়ামতুল্লাহ (৭৫), স্বপন আলী (৩২)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগ নেতা জমির উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক।

গাংনী থানার ওসি আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

জলবায়ু পরিবর্তনে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি