,

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ কেন অবৈধ নয় : হাইকোর্ট

news-image

আদালত প্রতিবেদক : নিম্ন আদলতে বিচারকদের বদলি ও পদোন্নতি সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ আজ রবিবার এই আদেশ দেন।

সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। রিটে সংবিধানের ৯৬ অনুচ্ছেদও চ্যালেঞ্জ করা হয়। শুনানি নিয়ে হাইকোর্ট ৯৫ অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মেও রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে সরকারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ৩ নভেম্বর সংবিধানের ৯৫ ও ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। আবেদনে বলা হয়, সংবিধানের ৯৫(১), ৯৫(২) (খ) এবং ১১৬ অনুচ্ছেদ সংবিধানের ২২ ও ১০৯ অনুচ্ছেদ এবং বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার দেয়া রায়ের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক। ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনঃপ্রবর্তনের আবেদন জানানো হয়েছে রিটে।

এ ছাড়া সংবিধানের ৯৫ (গ) অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের জন্য আইন করার কথা বলা আছে। কিন্তু সংসদে কোন আইন প্রণয়ন ছাড়াই ৪৫ বছর ধরে বিচারপতি নিয়োগ করা হচ্ছে, যা সংবিধানের ৩১ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এ ছাড়া উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত সংবিধানের ৯৫ (১) ও ৯৫(২) (খ) অনুচ্ছেদের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে