মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাক্ষ্য দিতে আদালতে খাদিজা

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটে ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন খাদিজা বেগম নার্গিস।

আজ রবিবার বেলা পৌনে ১১টার দিকে তিনি আদালতে পৌঁছেন। সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে তিনি সাক্ষ্য দেবেন। খাদিজার সঙ্গে তার বাবা মাসুক মিয়াসহ অন্যরা আছেন।

আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, খাদিজা হত্যাচেষ্টা মামলায় ৩৩ জন সাক্ষ্য দিয়েছেন। খাদিজার সাক্ষ্য প্রদানের মধ্য দিয়ে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে।

উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর বিকালে সিলেট এমসি কলেজের পরীক্ষার হল থেকে বের হওয়ার পর খাদিজাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল। খাদিজার সহপাঠীসহ স্থানীয় জনতা বদরুলকে পুলিশে দেন। বদরুলের বাড়ি সুনামগঞ্জের ছাতকে। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। এ ঘটনায় ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বহিষ্কার করে।

এ জাতীয় আরও খবর

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

জলবায়ু পরিবর্তনে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি

জটিলতায় থমকে ৩ হাজার ৪০ ফ্ল্যাট নির্মাণ

সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই

বঙ্গভবনে দাপ্তরিক কাজ শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান

ইরান সংঘাতে ১৮ মার্কিন সেনা নিহত

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?