,

এমপি লিটন হত্যার ‘দায় স্বীকার’ করেছেন কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দ গঞ্জের এমপি মনজুরুল ইসলাম লিটনকে হত্যার দায় স্বীকার করেছেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা আবদুল কাদের খান।

পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ শনিবার রাতে এ কথা জানান। ১৫ দিনের মধ্যে এই মামলার অভিযোগপত্র দেয়া সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আওয়ামী লীগের সংসদ সদস্য মনজুরুল ইসলাম।

বশির আহমেদ গাইবান্ধার আদালত চত্বরে অনির্ধারিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। এর আগে লিটন হত্যা মামলায় ওই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন কাদের খান।

বশির আহমেদ বলেন, আদালতে কাদের খান জবানবন্দিতে কী বলেছেন তা তাঁরা জানেন না। এটা বিচারিক বিষয়। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে কাদের খান সংসদ সদস্য লিটনকে হত্যার দায় স্বীকার করেছেন। তিনি পুলিশকে বলেছেন, ক্ষমতার লোভে তিনি এ কাজ করেছেন। বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিনি কাজটা করিয়েছেন।

ওই মামলায় জবানবন্দি রেকর্ড করার জন্য কাদের খানকে শনিবার বিকেল ৩টার দিকে গাইবান্ধার বিচারিক হাকিম জয়নাল আবেদিনের আদালতে হাজির করা হয়। ছয় ঘণ্টারও বেশি সময় ধরে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবার দুপুরে আবদুল কাদের খানকে সাংসদ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে