,

গ্যাসের দাম বৃদ্ধি; হরতালকে সমর্থন দিলেন ফখরুল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বামপন্থি দলগুলোর ডাকা অর্ধদিবস হরতালের সমর্থন জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বেলা ১২টা ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্টপুর ইক্ষু খামার জেলা ইজতেমা ময়দানে শরীক হয়ে সাংবাদিকদের কাছে তিনি এ সমর্থনের কথা জানান।

এসময় তিনি বলেন, আজকে দেশের মানুষ ভাল নেই, একের পর এক চাপিয়ে দেয়া হচ্ছে। আর্থিক অবস্থার প্রতিকুল হয়ে যাচ্ছে। এমনিতেই জীবন যাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। সেইভাবে আয় নেই। সরকারি সিন্ধান্তের কারণে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পরেছে।

ফখরুল ইসলাম আরও বলেন, ইতোমধ্যে গ্যাসের দাম বাড়িয়ে দেয়া হয়েছে। এতে করে সমগ্র বাংলাদেশের অর্থনীতির উপড় চাপ পরবে। স্বাভাবিকভাবে মানুষের সামগ্রীক জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। ইতোমধ্যে বামপন্থি দলগুলো অর্ধদিবস হরতাল ডেকেছে, আমরা মনে করি হরতালটিতে সকলের অংশগ্রহণ করা উচিত। আমরাও দলের পক্ষ থেকে এ হরতালকে সমর্থন জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে