সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বৃত্তের দেওয়া বিষে ৩৫০টি হাঁসের মৃত্যু

news-image

 

নিজস্ব প্রতিবেদক : দুর্বৃত্তের দেওয়া বিষে ৩৫০টি হাঁসের মৃত্যুবাগেরহাটের মোড়েলগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া বিষে খামারের ৩৫০ হাঁসের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মোড়েলগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের বৃদ্ধ হারুন হাওলাদারের খামারে দুর্বৃত্তরা বিষ দিলে হাঁসগুলো মারা যায়।

হাঁস খামারি হারুন হাওলাদার এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শুক্রবার দুপুরে মরা হাঁস নিয়ে বাগেরহাট শহরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জনপ্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবে আসেন। তিনি জানান, ‘গ্রামীণ ব্যাংক থেকে ২০ হাজার ও মহাজনি সুদে ৬০ হাজার টাকা দিয়ে গত দুই বছর আগে আমি ওই হাসেঁর খামারটি গড়ে তুলি। হাঁসের বাচ্চাগুলো খামারে বড় হওয়ার পর ৪শ’ হাঁস কয়েক মাস আগে ডিম পাড়া শুরু করে। বৃহস্পতিবার সন্ধ্যায় খামার থেকে হাঁসগুলো নিয়ে সেডে রাখা হয়। কিছুক্ষণের মধ্যে হাঁসগুলো ছটফট করতে শুরু করে। মুহুর্তের মধ্যেই তিন শতাধিক হাঁস মারা যায়। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খামারের সেডের ভেতরে বিষ মাখানো ধান ছিটিয়ে রাখে। হাঁসগুলো খামারে সেডে প্রবেমের পর ওই ধান খেয়ে মারা যায়। শুক্রবার সকাল পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া বিষে খামারের সাড়ে তিনশ হাঁসের মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে করও বিরোধ নেই। হাঁসগুলো মারা যাওযায় লক্ষাধিক টাকা দেনাগ্রস্থ হয়ে এখন নিস্ব হয়ে পড়েছি। কে বা কারা এমনটি করেছে আমি তা বলতে পারি না। তা সরকারের সহয়তার পাশাপাশি দুর্বৃত্তদের বিচারের দাবি করছি।’

বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, ‘ঘটনাটি অমানবিক, আমি হতবাক হয়ে গেছি। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাস্থলে পরিদর্শন করে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী