,

চাঁপাইনবাবগঞ্জে পিকনিক বাস উল্টে নিহত ৩

news-image

চাঁপাইনবাবগঞ্জ সদরে পিকনিকের বাস বিলে পড়ে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ১২ জন।

শুক্রবার বিকালে পৌর এলাকার মহাডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মাযহারুল ইসলাম জানান।

নিহতরা হলেন, গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ি গ্রামের এমদাদুল হক (৬৫), আব্দুল করিম (৩৫) ও হাসিম উদ্দীন (৬২)।

আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি মাযহারুল বলেন, জেলার বাবু ডাইং এলাকা থেকে পিকনিক শেষে একটি বাসে বাড়ি ফিরছিলেন নয়া দিয়াড়ি গ্রামের অন্তত ২০ জন ব্যক্তি।

“বিকেল সাড়ে ৪টার দিকে মহাডাঙ্গায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে বাসটি উল্টে পাশের একটি বিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়।”

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ বাসটি উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠিয়ে দেয় হয় বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে