সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী রোববার সূর্য গ্রহণ

news-image

আগামী রোববার বলয়গ্রাস সূর্য গ্রহণ ঘটবে। গ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধা ৬টা ১০ মিনিট ৫৪ সেকেন্ডে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার জানিয়েছে, কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিট ০৬ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৫৩ মিনিট ২৪ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিট ৫৪ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৩৬ মিনিটে ০০ সেকেন্ডে।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশে গ্রহণ দেখা যাবে না। তবে গ্রহণের কেন্দ্রীয় গতিপথ হবে ওইদিন চিলির হুয়ান ফার্নান্ডেজ দ্বীপের পশ্চিমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।

গ্রহণ শুরু হবে স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিট ১৯ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিট ৩৪ সেকেন্ডে চিলির ইস্টার দ্বীপের দক্ষিণ-পশ্চিমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। সর্বোচ্চ গ্রহণ হবে স্থানীয় সময় দুপুর ১২টা ৪৮ মিনিট ৩৭ সেকেন্ডে, যুক্তরাজ্যের ত্রিস্তান দ্য কুনহা দ্বীপের পশ্চিমে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। যার সর্বোচ্চ মাত্রা হবে ০.৯৯২ এবং স্থায়িত্বকাল হবে ১ মিনিট ২২ সেকেন্ড। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৯ মিনিট ২২ সেকেন্ডে কঙ্গোর মাওয়াদিঙ্গশু শহরের দক্ষিণ-পশ্চিমে এবং গ্রহণটি শেষ হবে গ্যাবনের এনয়ুগা শহরের উত্তরে স্থানীয় সময় সন্ধা ৬টা ১৩ মিনিট ২১ সেকেন্ডে।

খবর বাসসের

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি