,

বিজয়নগর উপজেলায় লোড শেডিংয়ে জনজীবন অতিষ্ঠ উঠেছে

loadsheddingবার্তা কক্ষঃতীব্র গরমে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে বিজয়নগর উপজেলার জনজীবন। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং থাকায় উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠা ছোট ছোট শিল্প কারখানাগুলোর উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। জানা যায়, প্রতিদিন এ উপজেলার বিভিন্ন স্থানে ১০/১২ ঘন্টা লোডশেডিং থাকে। ‘ল’ ভোল্টেজ ও ঘনঘন বিদ্যুৎ আসা যাওয়ায় টিভি ও ফ্রিজ সহ মূল্যবান জিনিসপত্র নষ্ট হচ্ছে। এ সুযোগে মোমবাতির দাম দ্বিগুণ হয়ে গেছে। অন্যদিকে মাধ্যমিক স্কুল পড়ূয়া ছাত্রছাত্রীদের অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে মাগরিবের আযানের সময় বিদ্যুৎ চলে যাওয়ায় মোমবাতি দিয়ে অতিকষ্টে লেখাপড়া করতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলার নিদারাবাদ গ্রামের এক ছাত্রের অভিভাবক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মন্নাফ জানান যে, বিদ্যুৎ না থকায় প্রচন্ড গরমে শিক্ষার্থীরা সন্ধ্যা হতে না হতেই ঘুমিয়ে পড়ে। তাছাড়া একটু ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়ে। এ ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন উপজেলার সচেতনমহল।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর