বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নেতা নিহত

news-image

খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড জিয়া সানা ওরফে হাতকাটা জিয়া নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে হরিণটানা থানার কৈয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এসআই ফরিদ আহমেদ, কনস্টেবল আমিরুল ইসলাম, দৈবপ্রত ও বদরুল আলম আহত হয়েছেন। জিয়ার বিরুদ্ধে ছয়টি হত্যাসহ ৯টি মামলা রয়েছে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, একদল ডাকাত কৈয়া বাজার সংলগ্ন সাউথ বাংলা আবাসিক প্রকল্প এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে শুক্রবার ভোরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ জিয়াকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি রামদা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ