,

বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে ব্যঙ্গকারী ইরাদ গ্রেপ্তার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গ-বিদ্রুপ করায় চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী জানিয়েছেন, ইরাদ আহমেদের তার কাছ থেকে একটি সিম, মোবাইল, ম্যাটবুক, একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। এ ছাড়া যেসব ফেসবুক আইডি থেকে এ ধরনের কর্মকাণ্ড করতেন সেসব আইডি জব্দ করা হয়েছে।

উপকমিশনার ইউসুফ আলী বলেন, ইরাদ আহমেদ নেদারল্যান্ডসে থাকেন। নেদারল্যান্ডস থেকেই এসব কর্মকাণ্ড করতেন। বিভিন্ন সময় নিজের নাম ও ভুয়া নাম ব্যবহার করে এসব অ্যাকাউন্ট খোলেন। কাউন্টার টেররিজমের সাইবার, নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ পর্যবেক্ষণ করত।

তিনি জানান, এ বিষয়ে ডিএমপির একাধিক থানায় তথ্যপ্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে