সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিলে ভারত সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আগামী এপ্রিলে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব নজরুল ইসলাম বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান।

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে তার সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর সৌজন্য সাক্ষাতের পর নজরুল ইসলাম জানান, এপ্রিলের প্রথম দিকে প্রধানমন্ত্রী ভারত সফরে যেতে পারেন।

বৈঠকের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। আর জয়শঙ্করের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। সেখানে প্রধানমন্ত্রী সফর ছাড়াও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়।

এর আগে প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়ার কথা থাকলেও দুই দফা পিছিয়ে যায়। এবার দিল্লি সফরের সময় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অতিথি হিসেবে শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে থাকবেন। এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীকে এই সম্মান জানানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি