সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধে শ্রমিকরা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বায়োজিদ বোস্তামী থানাধীন এলাকার আমিন জুট মিলসের সামনে বেতন ও মজুরি পরিশোধের দাবিতে সড়ক ও রেল পথ অবরোধ করেছেন শ্রমিকরা।বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে শ্রমিকরা টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।

 

জানা যায়, আমিন জুট মিলস এর শ্রমিকদের ছয় মাসের মজুরি ও বেতন পরিশোধ না করায় তারা সড়ক ও রেল পথে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে নগরীর দুই নম্বর গেট থেকে বায়োজিদ, অক্সিজেন মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও ষোলশহর-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল পথে অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের একটি ট্রেন আটকা পড়েছে।

শারমিন আক্তার নামের এক শ্রমিক জানান, বেতন ও ছয় মাসের মজুরি পরিশোধ না করায় আমরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। মালিক পক্ষকে বিষয়টি অনেক বার বলা হয়েছে বেতন পরিশোধ করার জন্য। কিন্তু মালিক পক্ষ আমাদের কোনো কথায় কান না দিয়ে নিজেদের ইচ্ছে মত আচরণ করছেন শ্রমিকদের সাথে। যার কারণে বাধ্য হয়ে আজ আন্দোলনে নামতে হয়েছে।

এবিষয়ে জানতে বায়োজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, আমরা ঘটনাস্থলে আছি। শ্রমিকদের সাথে কথা বলেছি। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিতে আমরা কাছ করছি। এসব বিষয় নিয়ে মালিক পক্ষের সাথে মিমাংসা করা হবে বলেও জানান ওসি মহসীন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি