সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার বাড়ি ফিরছেন খাদিজা

news-image

সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস রাজধানীর উপকণ্ঠ সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) থেকে আগামীকাল শুক্রবার বাড়ি ফেরার আশা প্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে সিআরপির উদ্যোগে রেডওয়ে হলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান খাদিজা।

গত বছরের ২৮ নভেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে খাদিজাকে সাভারের সিআরপিতে ভর্তি করা হয়। সেখানে প্রায় তিন মাস চিকিৎসা নেন তিনি।

সংবাদ সম্মেলনে খাদিজা আক্তার নার্গিস বলেন, তিনি সিআরপিতে  চিকিৎসা নিয়ে এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য নিয়ে তিনি আবারও পড়াশোনা করতে চান।

সংবাদ সম্মেলনে খাদিজা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা বদরুলের বিচার দাবি করেন।

সাংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদিজার চিকিৎসক ডা. সাঈদ উদ্দিন হেলালসহ সিআরপির জ্যেষ্ঠ কর্মকর্তারা।

গত বছরের ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। এই ঘটনা প্রকাশের পর ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বদরুলকে বহিষ্কার করে। এই মুহূর্তে বদরুল কারাগারে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট