,

কাদেরের বাড়ির আঙিনা খুঁড়ে পিস্তল উদ্ধার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী আবদুল কাদের খানের গ্রামের বাড়ি থেকে পিস্তল ও ছয়টি গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সন্দেহ, ওই পিস্তলটিই মনজুরুল হত্যায় ব্যবহার করা হয়েছিল।

 

বুধবার রাত একটার দিকে সুন্দরগঞ্জের ছাপারহাটিতে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ আবদুল কাদের খানের গ্রামের বাড়ির আঙিনার মাটি খুঁড়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান এ তথ্য জানান।

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বুধবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, সাংসদ মনজুরুল হত্যার ‘পরিকল্পনাকারী’ আবদুল কাদের খান। তাঁর ইচ্ছা ছিল, মনজুরুলকে সরিয়ে পথ পরিষ্কার করে পরবর্তী সময়ে সাংসদ হবেন।

মঙ্গলবার বগুড়া শহরের রহমান নগরের বাড়ি থেকে কাদের খানকে গ্রেপ্তারের পর গতকাল গাইবান্ধার আদালতে তাঁকে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। কাদের খান ওই আসনের সাবেক সাংসদ। এ মামলায় এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে