মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক-মিশুক হত্যার রায়: চুয়াডাঙ্গায় পরিবহন ধর্মঘট

news-image

 

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিশুক মুনির ও তারেক মাসুদসহ পাঁচজন নিহতের মামলায় চালক জামির উদ্দীনের যাবজ্জীবন কারাণ্ডের প্রতিবাদে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়ন।

বুধবার দুপুরে মানিকগঞ্জ আদালতে এ রায় ঘোষণা পর ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে আসে। তারা চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন রুটে অবস্থান নিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

ক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি সড়কের ওপর টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। কোথাও ক্ষুব্ধ শ্রমিকরা প্রধান সড়কের ওপর শুয়ে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

পরে চালক জামিরের রায়ের প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করে শহরে মাইকিং করা হয়।

চুয়াডাঙ্গা বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক শহিদুর রহমান জানান, ক্ষুব্ধ শ্রমিকরা জেলার সব কটি রুটে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করেছে। পরবর্তীতে মালিক শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দরা বৈঠক করে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের