বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ফেসবুক মেসেঞ্জারে হবে আর্থিক লেনদেন

news-image

 

নিজস্ব প্রতিবেদক :বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ ‘ফেসবুক মেসেঞ্জার’ এর মধ্যমে অর্থ লেনদেনের সুবিধা এনেছে ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠান ট্রান্সফারওয়াইজ। ডিজিটাল লেনদেনে নিজেদের অবস্থান আরও সুসংগঠিত করার লক্ষ্যে এমন সুবিধা উন্মুক্ত করেছে করা হয়েছে বলে জানিয়েছে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানটি।

লন্ডন-ভিত্তিক এই স্টার্টআপ প্রতিষ্ঠান গত মঙ্গলবার জানিয়েছে, মেসেঞ্জার ব্যবহারকারীরা যেন অ্যাপ থেকেই ব্যাবসায়িক যোগাযোগ করতে পারে এবং অনলাইনে কেনাকাটা করতে পারে সেজন্য তারা অ্যাপটিতে একটি চ্যাটবট যুক্ত করেছে। ট্রান্সফারওয়াইজের এই চ্যাটবটের সাহায্যে ব্যবহারকারীরা বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়া এবং ইউরোপ থেকে তাদের পরিবার এবং স্বজনদের কাছে অর্থ পাঠাতে পারবেন। তাছাড়া, এর মাধ্যমে মুদ্রা বিনিময় হারের তথ্যও জানা যাবে তাৎক্ষনিক ভাবে।
এর আগে, ফেসবুক শুধু যুক্তরাষ্ট্র ভিত্তিক মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য অর্থ লেনদেনের ব্যবস্থা করে দিয়েছিল। তবে তাদের মেসেঞ্জার প্লাটফর্মটি ব্যবহার করে আন্তর্জাতিকভাবে এবং বড় পরিসরে অর্থ লেনদেন করার সুবিধা তৈরি হল এই প্রথম।

ইউরোপ ভিত্তিক ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠান ট্রান্সফারওয়াইজের বর্তমান বাজার মূল্য প্রায় এক বিলিয়ন ডলারেরও বেশি। ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সফলতার সাথেই এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত