,

আ.লীগের একুশের পোস্টার-ব্যানারে ভুল বানান

news-image

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে ছাপা হয়েছে বেশ কিছু পোস্টার। রাজধানী ঢাকার অলিগলিতে সাঁটানো এসব পোস্টারে দেখা গেছে ভুল বানান। একুশে উপলক্ষে দলটির সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন ব্যানার-পোস্টার-লিফলেটেও ভুল বানান লক্ষ্য করা গেছে।

২১ ফেব্রুয়ারি উপলক্ষে আওয়ামী লীগের প্রচার বিভাগের একটি পোস্টার লেখা হয়েছে, ‘শহীদ স্মৃতি অমর হোক ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। এই পোস্টারে ফেব্রুয়ারি মাস ‘ি’ নয়, লেখা হয়েছে ‘ী’ দিয়ে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে করা আওয়ামী লীগের পোস্টারে কয়েকটি ভুল ছিল। এখানে প্রিন্টিং ভুল হয়েছে। কিছু ভুল বানানের পোস্টার বিভিন্ন অলিগলিতে সাঁটানো হয়েছে। পরে আমরা এগুলো ঠিক করেছি, সঠিক বানানের পোস্টার সাঁটিয়েছি।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের একটি পোস্টারে শ্রদ্ধাঞ্জলি লেখা হয়েছে ‘ী’ দিয়ে। এসব ভুল বানানের ব্যানার দেখা গেছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় ও বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

আবদুল গাফফার চৌধুরীর কালজয়ী ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির দুটি লাইন তুলে দিয়ে আওয়ামী লীগের একাধিক সহযোগী সংগঠনকে একুশে ফেব্রুয়ারির পোস্টার বা ব্যানার তৈরি করে টাঙাতে দেখা গেছে। সে সব পোস্টারে দেখা গেছে ভুল বানান। কোথাও কোথাও ‘ভুলিতে’ শব্দটি দীর্ঘ ঊ-কার দিয়ে ‘ভূলিতে’ লেখা হয়েছে।

ভুল বানানের পাশাপাশি তথ্যগত অসঙ্গতিও দেখা গেছে কোথাও কোথাও। একটি ব্যানারে লেখা, ‘হে অমর একুশে ফেব্রুয়ারি হাজারো মা বোনের ইজ্জ্বতের বিনিময়ে শহীদ দিবস আমি কি তোমায় ভুলিতে পারি।’ মুক্তিযুদ্ধের সঙ্গে ভাষা আন্দোলনকে গুলিয়ে ফেলা তো হয়েছেই, ‘ইজ্জত’ বানান ব-ফলা দিয়ে লেখা হয়েছে এখানে। দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত বিভিন্ন স্ট্যাটাস ও স্থির চিত্রেও দেখা গেছে বানান ও তথ্যগত ভুলভ্রান্তি।

 

বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে