সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় ভুয়া পুলিশ আটক

news-image

 

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনা শহরের কুরপাড় এলাকা থেকে মো. আলী হোসেন (২৫) নামের পুলিশের পোশাকধারী একজনকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা জজ আদালত ভবনের সামনের সড়ক থেকে আলী হোসেনকে আটক করেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

নেত্রকোনা ডিবির উপপরিদর্শক (এসআই) শরিফুল হক জানান, পুলিশ পরিচয়ধারী আলী প্রকৃতপক্ষে প্রতারকচক্রের একজন সদস্য। স্বার্থসিদ্ধির জন্য পুলিশ সেজে ঘুরতেন তিনি। পুলিশের পরিচয় দিয়ে আদালতে আসা গ্রামের সহজ-সরল মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন।

এসআই আরো জানান, রাতে আটকের সময় আলীর কাছ থেকে পুলিশের ভুয়া পরিচয়পত্রের আইডি কার্ড, একটি মোবাইল ফোন, বাংলালিংকের দুটি সিমকার্ড, কমিউনিটি পুলিশিংয়ের ডায়েরি ও বিভিন্ন মামলার কাগজপত্রের ফটোকপি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি