,

সাভারে সড়ক দুর্ঘটনায় হানিফ সংকেতের ভাই নিহত

news-image

সাভার প্রতিনিধি : সাভারের আমিনবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নুরুজ্জামান বাচ্চু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুজ্জামান বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেতের খালাতো ভাই। তার বাড়ি বরিশাল নগরের আস্তাকাটি গ্রামে। বাবার নাম ইয়াকুব আলী।

নুরুজ্জামান বাচ্চুর স্ত্রী জানান, তার স্বামী রাজধানীর পান্থপথে ফিরোজ টাওয়ারে মান বাংলাদেশ লিমিটেড এ ম্যাকানিক চিফ পদে চাকরি করতেন। বিকেলে সাভারের নবীনগরে আসার জন্য অফিস থেকে মোটরসাইকেলে করে রওনা হন তিনি। পথে আমিনবাজার এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে